জগন্নাথপুরে মাদক, জঙ্গি প্রতিরোধ, দব্যমূল্য নিয়ন্ত্রন সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদক, জঙ্গি প্রতিরোধ, দব্যমূল্য নিয়ন্ত্রন সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে জগন্নাথপুর মধ্য বাজারে পৌর বিট অফিসার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম এর পরিচালায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সপেক্টার তদন্ত নব গোপাল দাশ, জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান ভুইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া প্রমূখ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





























