জগন্নাথপুরে মহাজোটের শরিক দলের সাথে মতবিনিময়ে নৌকার বিজয় নিশ্চিত করুন- এম এ মান্নান
- Update Time : ০১:৫০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের সাথে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি ও আঞ্জুমানে আল ইসলাহ’রএকাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি পৌর মেয়র আবদুল মনাফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা জাতীয় পার্টি সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল, জাপা নেতা আতাউর রহমান আলতাব, আবু সুফিয়ান ঝুনু, মানিক মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্মপার্টি নেতা মোফাজ্জল খান লুলু, উপজেলা জাপা নেতা দিলু মিয়া, আবদুল মনাফ, ছালিক মিয়া, উপজেলা যুব সংহতি আহ্বায়ক আলী আফসার, সদস্য সচিব রফিক মিয়া, উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ নেতা নিজাম উদ্দিন জালালী ,পৌর সভাপতি মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি আবদুল আহাদ,সেক্রেটারি ইকবাল হোসেন ভূঁইয়া, কাউন্সিলর আবাব মিয়াসহ আওয়ামীলীগ ও জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমএ মান্নান বিগত দিনের ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে বলেন,আগামী দিনে মহাজোটের শরিকদল গুলোর সাথে সমন্বয় করেই আমার দল আওয়ামী লীগ কাজ করবে। তিনি মান অভিমান ভূলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানলে শরিকদলের নেতারা নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।





























