জগন্নাথপুরে মসজিদ কমিটির মতামত ছাড়া ইমাম নিয়োগে নামাজ পড়া বন্ধ
- Update Time : ০৪:৪৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রমজানের প্রথম তারাবির নামাজের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধরাইল গ্রামের বাসিন্দা বিএনপি নেতা সৈয়দ ছালেহ আহমদ সালিক মিয়া, বিএনপি নেতা সৈয়দ আলী আহমদ দুলার সাথে একই গ্রামের বাসিন্দা পিরোজ মিয়া, গিয়াস মিয়া, জয়নাল আবেদীন, সৈয়দ শফিকুর রহমানসহ গ্রামের লোকজনের সাথে মসজিদের ইমাম নিয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে বিরোধ চলে আসছিল। শক্রবার রাতে তারাবির নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে হাতাহাতির ঘটনা ঘটলেও বড় ধনের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষের ৫জন ৫জন করে মসজিদের বিতরে নিয়ে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ব্যাপারে গ্রামবাসীর পক্ষের অনেকেই জানান, অপর পক্ষের লোকজন তারাবির নামাজের পুর্বথেকে মসজিদের বিতরে অবস্তান করেছিল। মসল্লিরা নামাজ পড়তে গেলে বিরোধি পক্ষের লোকজনের সাথে ইমাম নিয়ে বিরোধ দেখা দেয়। গ্রামবাসীর পক্ষের লোকজন জানান, মসজিদ কমিটির মতামত ছাড়া ইমাম নিয়োগ নিয়ে তাদের মধ্যে এ বিরোধ।
অপর পক্ষের বিএনপি নেতা সৈয়দ আলী আহমদ দুলা জানান, ৪ মাস ধরে তারা মসজিদে নামাজই পড়েনা। আজ তারাবির নামাজ এলাগি মসজিদে গেছে ইমামের বিরোধিতা করত করি।
উল্লেখ্য, যে সম্প্রতি উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা এ বিরোধ শেষ করে দেন কিন্তু মসজিদ কমিটির মতামত ছাড়া তারাবির নামাজ পড়ার ইমাম নিয়োগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষে আবারও বিরোধ দেখা দেয় এতে এক পক্ষের নামাজ পড়া বন্ধ।





























