জগন্নাথপুরে মসজিদের বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০, আটক ৪
- Update Time : ০৩:৫৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে পুর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। এসময় দোকান ও বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে থানায় আটক করা হয়েছে।
জানাগেছে, উপজেলার অাশারকান্দি ইউনিয়নের পুর্ব তিলক পশ্চিমপাড়া জামে মসজিদ নতুন করে সংস্কারের কাজ নিয়ে গ্রামের টাকন খান ও জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি ও কেশিয়ার আবুল কালাম খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এর জের ধরে ১১ রমজান ইফতারের পুর্বে টাকন খানের পক্ষের লোক বাবুল খান মুন্না ও জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি ও কেশিয়ার আবুল কালাম খানের পক্ষের লোক আরজু খানের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহতরা হলেন, মসজিদের সাবেক মুতাওয়াল্লি ও কেশিয়ার আবুল কালাম খান, সালেহ আহমদ তালুকদার, বাবুল খান মুন্না, হিরণ খান, হাফিজ আহমদ, নেওয়ার বিবি প্রমূখ। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে বাবুল খান মুন্নার দোকান, বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের ঘটনায় রাতে ৪ জনকে থানায় আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।





























