জগন্নাথপুরে মরহুমা রাশেদা হক স্যােসাল ওয়েলফেয়ার ট্রাস্টের হিফজুল কুরঅান প্রতিযোগিতা সম্পন্ন
- Update Time : ০৫:০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তেঘরীয়া গ্রামের লন্ডন প্রবাসী ফয়জুল হক জুয়েলের মায়ের নামে প্রতিষ্ঠিত মরহুমা রাশেদা হক স্যােসাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যােগে হিফজুল কুরঅান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারি শনিবার তেঘরিয়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। হিফজুল কুরঅান প্রতিযোগিতার প্রধান বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, সহকারি বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন উমরপুর মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা গোলাম কিবরিয়া, তেঘরিয়া বালিকা মাদ্রাসার নাজিম হাফিজ মাওলানা সাদিক অাহমদ প্রমূখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও হাফিজ হাবিব অাহমদের পরিচালনায় অনুষ্ঠিত অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক অাহমদ খোকন, ট্রাস্টি শাহজাহান অাতিকুল হক, তেঘরিয়া গ্রামের সমাজসেবক হরুপ মিয়া, মাওলানা সৈয়দ শামীম অাহমদ প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাওলানা হারুনুর রশীদ, সমাজসেবক হাজি অাব্দুল হক, ব্যবসায়ি অানোয়ার হোসেন, সৈয়দ অানজব অালী, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অাব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, সমাজকর্মী সিপন মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রমজান অালী ছানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাহিন তালুকদার, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ইয়াহিয়া, খুর্শেদ অাহমদ তালুকদার, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক লোকমান হোসেন তালুকদার, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জঙ্গিনুর, তারেক অাহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হিফজুল কুরঅান প্রতিযোগিতা ছিল ১৫ পারা ও ৩০ পারা করে দুই গ্রুপে। ৩০ পারা গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন জগন্নাথপুর হিফজুল কুরআন একাডেমির মেধাবি ছাত্র কারী ফাহিম আহমদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সৈয়দপুর তাহফিজুল কুরআন মাদ্রাসার মেধাবি ছাত্র কারী
আজহার আহমদ। তৃতীয় স্থান অর্জন করেছেন জালালপুর মাদ্রাসার মেধাবি ছাত্র কারী আব্দুল হালিম।
১৫ পারা গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন সৈয়দপুর তাহফিজুল কুরআন মাদ্রাসার মেধাবি ছাত্র কারী আজহার আহমদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন জগন্নাথপুর হিফজুল কুরআন একাডেমির মেধাবি ছাত্র কারী
মুহাম্মাদ আলী। তৃতীয় স্থান অর্জন করেছেন জালালপুর মাদ্রাসার মেধাবি ছাত্র কারী
সালমান আহমদ।
হিফজুল কুরঅান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।





























