জগন্নাথপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন চেয়ারম্যানসহ ৭প্রার্থী, নির্বাচনে লড়বেন ৩৫৯ প্রার্থী
- Update Time : ১০:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সোমবার (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে চেয়ারম্যান প্রার্থীসহ ৭জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আবু বক্কর খাঁন খছরু, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর আহমদ কামালী, পাটলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী চাঁন মিয়া, কিম্মত আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী মোঃ ছাবির, রানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাহমুদুল হাসান, আশারকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী আব্দুল সামাদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেনন। আগামি ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৫৯ জন প্রার্থী লড়বেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোট ৩৬ জন, সাধারণ সদস্য পদে ২৩৪ জন ও সংরক্ষিত পদে নারী প্রার্থী ৮৯ জন। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৯শ ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২শ ২৮জন ও নারী ভোটার ৬৯হাজার ৭শ ৩৪জন।





























