০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মইয়ার হাওরে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

  • Update Time : ০৭:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) জগন্নাথপুর মইয়ার হাওরে নৌকা বাইচ প্রতিযোগিতা পৌর এলাকার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপভোগ করতে ভীড় জমান। জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আ.লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, কাউন্সিলর সোহেল আহমদ, কাউন্সিলর ছমির উদ্দিন, সাবেক কাউন্সিলর আবাব মিয়া। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কল্যাণ কান্তি রায় সানি, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, তৈয়বুর রহমান সিতু, হাসান আদিল, মারজান ভূইয়া প্রমূখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের বাংলার পবন, ২য় স্থান অর্জন করে পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের পবন হবিবপুর, ৩য় স্থান অর্জন করে ওসমানীনগর উপজেলার শেরপুর গ্রামের কুশিয়ারা পবন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মইয়ার হাওরে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

Update Time : ০৭:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১