জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকানপাট উচ্ছেদ
- Update Time : ০১:১৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ২৬ মে রোববার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ও থানার এসআই মনিরুজ্জামানের সহযোগিতায় থানা পুলিশ পৌর শহরের স্লুইচ গেইট নামক স্থানে উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে জগন্নাথপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাজ্জাদ হোসাইনের ২টি, ব্যবসায়ী ছুরত খানের ১টি, জাহির আলীর ১টি, ফয়জুল ইসলামের ১টি, এলাইছ মিয়ার ১টি, বাবলু মিয়ার ১টি, রাহিম আলীর ১টি ও কমরু মিয়ার ১টি সহ মোট ৯টি দোকান রকম স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দানকারী জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে জগন্নাথপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাজ্জাদ হোসাইন বলেন, অনেক অনুরোধ করেও রক্ষা পাইনি। তারা আমার ২টি দোকান ভেঙে দিয়েছেন।





























