স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। আজ রোববার ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনাসভা ও ভূমিহীনদের মধ্যে দলিল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার আব্দুল কাইয়ূম প্রমূখ। সভায় ৩৬ টি ভূমিহীন পরিবারের মধ্যে দলিল বিতরণ করা হয়। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :






















