জগন্নাথপুরে ভারতীয় ৫৪ বোতল মদসহ একজন আটক
- Update Time : ০৬:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন, এসআই শহিদুল ইসলাম, এএসআই মুহিবুল ইসলামসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৫৪ বোতল মদ উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। জানাগেছে থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের হবিবনগর এলাকায় সুনামগঞ্জ থেকে ঢাকা কর্ণফুলী এক্সপ্রেস নামের ঢাকা মেট্রো-ব-১৫-৬৮৫৩ কর্ণফুলী এক্সপ্রেস বাসে তল্লাশী করে গাড়ির পিছনে মালামাল রাখার বক্স থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় মোট ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ ৪২ হাজার ৬০০টাকা। এসময় সুনামগঞ্জের সদর থানার ইকবাল নগর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে বাসের সুপার ভাইজার মোঃ ফুল মিয়া আজাদকে (৩৮) গ্রেফতার করা হয়। এবং জিজ্ঞাসাবাদে জব্দকৃত মালামালের বিষয়ে আটক সুপার ভাইজার আজাদ ২/৩ জনের নাম প্রকাশ করেছে। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে জব্দকৃত প্রকৃত মালিকসহ জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়।




























