০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ আটক ২
- Update Time : ০৪:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থারার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় আমদানি তিন লক্ষ টাকার নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন বিড়িসহ ২জনকে আটক করা হয়েছে।
জগন্নাথপুর থানার এএসআই মোঃ মনির হোসাইন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ আজ বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে জগন্নাথপুর থানার সামনে থেকে তিন লক্ষ টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন বিড়ি এবং একটি কারসহ আসামী ২জনকে আটক করা হয়েছে।
নিষিদ্ধ বিড়িসহ গ্রেফতারকৃত দুইজন হলেন, ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে মোঃ ইমন মিয়া (৩০), বালাগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে মোঃ ফজলুর রহমান (২৮)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সুত্রে জানাগেছে।





























