জগন্নাথপুরে ভাইস চেয়ারম্যান পদে সালেহ আহমদ জনপ্রিয়তায় এগিয়ে
- Update Time : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামি ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পর পর প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারণায় মাঠে নামেছেন। দিন-রাত প্রার্থীরা গণসংযোগ, মতবিনিময়, কর্মী সভায় ব্যস্ত রয়েছেন। নির্বাচন যতো ঘনিয়ে আসছে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ও তাদেরকে কাছে টানতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানাগেছে, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ জগন্নাথপুর থেকে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হলেন উপজেলা যুবলীগের অন্যতম সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সালেহ আহমদ। তিনি দক্ষিণ জগন্নাথপুরের একমত্র প্রার্থী হওয়ায় তাকে নিয়ে চলছে ভাইস চেয়ারম্যান পদে আলোচনা। এবং তিনি জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। দক্ষিণ জগন্নাথপুরের মানুষ এবার ঐক্যবদ্ধ হয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহ আহমদের পক্ষে দিন-রাত মাঠে কাজ করছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালেহ আহমদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। নির্বাচনে দক্ষিণ জগন্নাথপুরের একমাত্র প্রার্থী হওয়ায় তিনি সুবিধাজনক স্থানে রয়েছেন। উপজেলাবাসীর আন্তরিকতায় নির্বাচনে চশমা মার্কায় তিনি বিপুল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন। এলাকার তৃণমূল নেতাকর্মী ও ভোটাররা এরই মধ্যে তার পক্ষে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন। উপজেলার বিভিন্ন, অফিস, রেষ্টুরেন্ট, দোকান, যানবাহনে মানুষের মুখে মুখে দক্ষিণ জগন্নাথপুরের একমাত্র প্রার্থী হওয়ায় নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সালেহ আহমদের জয়ের স্বাদ পেতে তিনি জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালেহ আহমদ বলেন, নির্বাচনে জয়ী হলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের চেয়ারকে তিনি আস্থার জায়গা হিসেবে পরিণত করতে চান। জনগণের উন্নয়নের জন্য যা যা করার দরকার সব করবেন বলেও প্রতিশ্রুতি দেন সালেহ আহমদ।

























