০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান রইছ মিয়া
- Update Time : ০৫:০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামি ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ সামছুজ্জামান রইছ মিয়া। নির্বাচনের দিন তারিখ ঘোষণার পর তিনি নির্বাচনী মাঠে নেমেছেন প্রচারণায়। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা সামছুজ্জামান রইছ মিয়া জানান, উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে নিবাচনে অংশ নিতে চাই। উপজেলার সকল স্তরের মানুষের সাথে তার সুসম্পর্ক রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলের একক মনোনয়ন পেলে তিনি নির্বাচনে অংশ নিবেন। দলীয় মনোনয়নের জন্য তিনি জোর লবিং চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সহযোগিতা চান তিনি।


























