১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই
- Update Time : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথপুর সদর বাজারের একটি মার্কেটে আগুন লেগে যায়। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া দেখে মানুষ ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্ঠা করেন। খবর পেয়ে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ, থানা পুলিশ, ফায়াস সার্ভিসের দুইটি ইউনিট, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের প্রচেষ্ঠা চালান। এর আগেই ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সুত্রপাতের সঠিক কারণ জানা যায়নি।























