জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের এম এ আহাদ স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল
- Update Time : ১০:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল আহাদ (এম এ আহাদ)-এর স্মরণে আজ শনিবার (৩১অক্টোবর) সকাল ১১টায় নয়াবন্দর কমিউনিটি সেন্টারে জহিরপুর-তাজপুর-নয়াবন্দর এলাকাবাসীর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল এলাকার বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও গবেষক, সাবেক জনন্দিত ইউপি চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমাসী, নয়াবন্দর স্কুল এন্ড কলেহজর অধ্যক্ষ মতিউর রহমান।
সমাজকর্মী মইনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আব্দুস সামাদ রানা মিয়া, নিউ নেশন একাডেমীর প্রিন্সিপাল আব্দুল হক, আজিজুর রাজা চৌধুরী আনা, সমাজকর্মী গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, হাজি সোহেল আহমদ খান টুনু, ফারুক কবিরী সহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জহিরপুর জামে মসজিদের ইমাম বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আনোয়ার হোসেন।





























