০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, আটক ১

  • Update Time : ০৩:৩৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ১ জনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৮ মার্চ শুক্রবার রাতে স্থানীয় মজিদপুর থেকে মোটরসাইকেল যোগে ৩ আরোহী জগন্নাথপুর বাজার আসছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় ইয়াওর মিয়া (৫৫) নামের ব্যবসায়ী আরোহী গুরুতর আহত হন। জগন্নাথপুর হাসপাতাল থেকে সিলেট নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের ফরামত আলীর ছেলে। তবে সড়ক দুর্ঘটনায় বাকি চালক সহ অপর ২ আরোহী ও মোটরসাইকেল অক্ষত থাকায় ব্যবসায়ী আরোহীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আরেক আরোহী আবদুস সালামকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার জগদিশপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৯ মার্চ শনিবার জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, ব্যবসায়ী আরোহীর মৃত্যুর রহস্য নিশ্চিতের লক্ষে অপর আরোহী আবদুস সালামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, আটক ১

Update Time : ০৩:৩৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯