জগন্নাথপুরে ব্যবসায়ীর পচন ধরা রক্তাক্ত লাশ উদ্ধার
- Update Time : ০১:২৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ সরকার (২২) নামের এক ব্যবসায়ীর পচন ধরা রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বটতলা গ্রামের সুনীল সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর শহরের কামাল সেন্টারের পাশে অবস্থিত আনন্দ স্টুডিও নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন আনন্দ সরকার। গত ৩ দিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানটি তালাবদ্ধ রয়েছে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং বাড়ি থেকে আনন্দ সরকারের আত্মীয়-স্বজন আসেন। অবশেষে ঘটনার ৩ দিন পর ৫ ডিসেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর থানা পুলিশ ও সিআইডি পুলিশ লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত দেহের গলায় ফাস লাগানো আছে। তার শরীর থেকে প্রচুর রক্ত ঝড়ছে। এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্তক্রমে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে-ব্যবসায়ীর লাশ দেখতে দিন ব্যাপী উৎসুক জনতার ঢল নামে আশপাশ এলাকায়।





























