জগন্নাথপুরে বেড়েছে প্রাথমিক শিক্ষার হার ও গুণগত মান
- Update Time : ০৯:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষার হার ও গুণগত মান বেড়েছে। বিশেষ করে প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে শিক্ষক সমাজ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জানাগেছে, বিগত ২০১৫ সালের ১০ মার্চ জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে মো. জয়নাল আবেদীন যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে ধীরেধীরে জগন্নাথপুর উপজেলার প্রাথমিক শিক্ষার হার ও গুণগত মান বেড়ে চলেছে। তিনি নিয়মিত বিভিন্ন স্কুুল পরিদর্শনসহ যথা সময়ে বিদ্যালয়ে পাঠদান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের সময় মতো স্কুলে উপস্থিত থাকার বিষয়ে তিনি কঠোর অবস্থান নেন। বিশেষ করে প্রাথমিক সমাপনী পরীক্ষায় যেসব স্কুলের ফলাফল খুবই খারাপ হয়েছে, সেসব স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। এছাড়া শিক্ষার হার ও গুণগত মান বৃদ্ধির লক্ষে দায়িত্বে অবহেলা এবং অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কঠোর হওয়ার কারণে গুটা দু’একজন দুর্নীতিবাজ শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা তাদের নিজের অপরাধ ঢাকতে গিয়ে উল্টো এগিয়ে যাওয়া জগন্নাথপুরের শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে নিতে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকেন। তারা প্রতিশোধ পরায়ন হয়ে অত্যান্ত কৌশলে ছন্মনামে-বেনামে বিভিন্ন অজ্ঞাত ব্যক্তিদের নাম ব্যবহার করে খুবই গোপনে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করেন। যদিও এসব অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। তবুও একজন সৎ ও সুনামধন্য শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিবাজ ২/১ জন শিক্ষকসহ ছোট একটি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে তদন্তক্রমে ব্যবস্থা নিতে উপজেলার শিক্ষক সমাজ ও মেধাবী শিক্ষার্থী এবং অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
























