জগন্নাথপুরে বেগম জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণ
- Update Time : ০৪:২৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তৃণমূল বিএনপির নেতা যুক্তরাজ্য বিএনপির সফল অর্থ সম্পাদক এম এ সাত্তার গ্রুপের উদ্যােগে বেগম জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণ করেছেন উপজেলার বিভিন্ন বাজারে নেতা-কমীরা।

জাতীয় ঐক্য ফ্রন্টের ও বিএনপির ৭ দফা দাবি আদায়, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বাণোয়াট মামলার ফরমায়েশি রায় বাতিলের দাবিতে জগন্নাথপুর উপজেলার তৃণমূল বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ২৬ অক্টোবর শুক্রবার উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করে বিকেলে স্থানীয় রসুলগঞ্জ বাজারে লিফলেট বিতরণ শেষে জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোতাব্বির হোসেন রবিনের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদল নেতা শান্তিনগর বাজার (হাসপালা পয়েন্ট) পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি বেলাল আহমদ, ছাত্রদল নেতা নাছিম আহমদ রুয়েল, ফুজায়েল আহমদ সাজু, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম জাবেদ, জাবির অাহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জাবেল আহমদ, তুহিন অাহমদ, জাকির অাহমদ, কমর আলী, শাহিন অাহমদ, ছাত্রদল নেতা রুবেল অাহমদ, পাভেল তালুকদার, শামসুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জোট নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
সভায় উপস্থিত জাতীয়তাবাদীর নেতা-কমীরা অাগামী জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জে পরিবর্তনের শ্লোগান তুলে যুক্তরাজ্য বিএনপির সফল অর্থ সম্পাদক তৃণমূল জাতীয়তাবাদীর কর্মীবান্ধব এম এ সাত্তারকে সুনামগঞ্জ-৩ অাসনে বিএনপি থেকে বিশ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) অাসনের তৃণমূল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সংগঠনের পক্ষথেকে দলের সার্থে এম এ সাত্তারকে ধানের শীষ মার্কায় প্রার্থী চান।
তৃণমূল জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বলেন, দলকে সুসংগঠিত করতে কর্মীবান্ধব নির্বাচনী এলাকায় পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে এম এ সাত্তারের বিকল্প নেই।



















