০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- Update Time : ০৯:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন।আজ বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হককে ভূরাখালি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























