০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাসকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান
- Update Time : ০৯:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাসকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাস(৮০) আজ ১৩ ডিসেম্বার রোববার সকালে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন। আজ দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাসকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























