০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিষপানে এক তরুণের আত্মহত্যা
- Update Time : ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষপানে এক তরুণ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার পাটলী ইউনিয়নের হামিদপুর গ্রামের যতীন্দ্র দাসের ছেলে মৎসজীবি জগদ্বীশ দাস (১৮) মঙ্গলবার রাত ৯টার দিকে বিষপান করে। পরিবারের সদস্যরা জগদ্বীশ দাসকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে নিয়ে যাওয়ার পথে রাস্তায় জগদ্বীশ দাসের মৃত্যু হয়। জগন্নাথপুর থানা পুলিশ খবর পেয়ে আজ বুধবার (২৫ আগস্ট) লাশ উদ্ধার করে সুনামগঞ্জে হাসপাতাল মর্গে প্রেরন করে।





























