জগন্নাথপুরে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জহরুল ইসলামকে সংবর্ধনা
- Update Time : ১২:৪৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জগন্নাথপুরের কৃতি সন্তান সৈয়দ জহরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সামাজিক উন্নয়ন কর্মকান্ডে ও অার্থ মানবতায় অসহায়- দরিদ্রদের পাশে শিক্ষা, চিকিৎসাসহ অার্থিক বিশেষ অবদানে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জহরুল ইসলামের সম্মানে ২৬ সেপ্টেম্বর বুধবার জগন্নাথপুর পৌর পয়েন্টের মাদিহা প্লাজায়
জগন্নাথপুরের বিভিন্ন সামাজিক সংঘ-সমিতির সমন্বয়ে গঠিত জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের ব্যানারে অায়োজিত সংবর্ধনা সভা জগন্নাথপুর পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর
তাজিবুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ তালহা’র কোরঅান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ জহরুল ইসলাম। সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অাব্দুল তাহিদ, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সোহেল অাহমদ, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর জহিরস্ ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক এম জহিরুল ইসলাম জহির, মানবাধিকার কর্মী মাসুম অাহমদ, শিক্ষক কাওছার অাহমদ, ব্যবসায়ি অানোয়ার হোসেন, রাজনৈতিক নেতা রইছ মিয়া, সমাজকর্মী অাব্দুল হক, জাহিদ অাহমদ, হুমায়ুন কবির, মাহবুব হোসেন, অাব্দুল মুকিত, সৈয়দ তোফায়েল অাহমদ, রুমেন অাহমদ প্রমূখ।






















