০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিভিন্ন বাজারে বড় বড় গরু জবাই করে কেজি হিসেবে মাংস বিক্রি: ক্রেতাদের ভীড়
- Update Time : ০৭:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরুর মাংসের চাহিদা বাড়েছে। উপজেলার বিভিন্ন বাজারে ক্রেতাদের চাহিদায় ব্যবসায়ীরা গরু জবাই করে কেজি হিসেবে মাংস বিক্রি করছেন।
জানাগেছে, প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার সৈয়দপুর বাজারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার বাজারে কয়েকটি বড় বড় গরু জবাই করে কেজি হিসেবে মাংস বিক্রি করছেন ব্যবসায়িরা। ক্রেতারা জানান, গরুর মাংস দের কেজি এক হাজার টাকা ধরে তারা মাংস ক্রয় করছন।





























