০৫:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিভিন্ন গ্রামে ও রাস্তাঘাটে বন্যার পানি
- Update Time : ০৮:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়ে পড়েছে উপজেলার নতুন নতুন এলাকা। বন্যার পানিতে অনেক এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। নিম্নাঞ্চলে বসবাস করা মানুষের বাড়ি-ঘরে পানি প্রবেশ করছে। এতে নতুন নতুন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বন্যার পানি ঢুকে পড়েছে। শনিবার (২১ মে) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন সড়কের উপরে উঠেছে বন্যার পানি। রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানে পানি দেখা দিয়েছে। উপজেলার নিম্নাঞ্চল এলাকার বাড়ি-ঘরের মানুষ পানিবন্ধী হয়ে পড়েছেন। নতুন নতুন এলাকার বাড়ি-ঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। উপজেলার বিভিন্ন হাটবাজারে বন্যার পানি দেখা দিয়েছে। উপজেলার কলকলিয়া, পাটলী, চিলাউড়া- হলদিপুর, রানীগঞ্জ, পাইলগাঁও, আশারকান্দি ইউনিয়ন, সৈয়দপুর-শাহারপাড়া, মিরপুর ও পৌরসভার নতুন নতুন এলাকায় বন্যা দেখা দিয়েছে।

বিভিন্ন সড়কে বন্যার পানি বেড়ে চলছে। মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। জগন্নাথপুরে শিক্ষক নেতা মিজানুর রহমান মিজান জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে জগন্নাথপুরে বন্যা দেখা দিয়েছে। অনেক এলাকার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছেন। রাস্তাঘাটে পানি, অনেক মানুষ পানির জন্য বাড়ি-ঘর থেকে বের হতে পারছেনা। বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু জানান, উপজেলায় বন্যার পানিতে নতুন নতুন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক রাস্তাঘাটও পানির নিছে।


























