জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচিতে প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালন
- Update Time : ০৮:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনক, প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদের ১৭ তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচিতে পালন করা হয়েছে। উপজেলা আ.লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যােগে আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে জগন্নাথপুর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায়, আ.লীগ নেতা মশুদ আহমদের কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের অন্যতম সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। সভায় বক্তব্য উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য সিরাজুল হক, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মোশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্রধর বিরেন্দ্র, তথ্য বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ আলী, শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমিন, উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য, সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূইয়া, উপজেলা আ.লীগ নেতা আফু মিয়া, পৌর আ.লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক বশির আহমদ, মিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সম্পাদক আবদুল গফুর, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আজাদ আলী কবিরী, সাবেক সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, মহিলা আ.লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, পৌর যুবলীগ নেতা এম শামিম আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মকিত, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ প্রমূখ। অনুষ্ঠানের পূর্বে প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজের মাধ্যমে সভার সমাপ্ত হয়।


























