০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিভিন্ন এলাকায় বাড়ছে পানি, ভোগান্তির শেষ নেই মানুষের
- Update Time : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনার মাঝে দিন দিন বাড়ছে পানি। পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন সড়কের উপরে পানি উঠেছে। ভোগান্তির শেষ নেই মানুষের।
করোনা ভাইরাসের এ সময়ে কয়েকদিন ধরে একটানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলায় দিন দিন বাড়ছে বন্যার পানি, এ রকম পানি বাড়তে থাকলে উপজেলায় বড় ধরনের বন্যার আশংকা করছেন উপজেলাবাসী।





























