০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিপুল পরিমান নিষিদ্ধ নাসির বিড়ি আটক
- Update Time : ০৭:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি জব্দসহ আটক হরা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই মোঃ ওবায়দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২ মার্চ) সকাল ১১টার দিকে রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৩ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন পাতার বিড়ির চালান আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।




























