০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিধিনিষেধ না মানায় মামলা ও জরিমানা
- Update Time : ০৬:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৩১ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলার রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। এসময় বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বাজারে প্রচারণা চালানোর পাশাপাশি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।





























