১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে মুলতবি সভায় আ.লীগ নেতার নাম ব্যবহার করায় বিস্ময় প্রকাশ

  • Update Time : ১১:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে দলের কার্যনির্বাহী কমিটির শনিবারের মুলতবি সভায় কোরাম সংকট ও নিজে অনুপস্থিত থাকার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ। আজ রোববার  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাসুম আহমদ এ বিষয়ে একটি স্ট্যাটার্স দিয়েছেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ তার ফেসবুকে লেখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের মুলতবি সভায় আমাকে উপস্থিতি দেখিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। আমি অনুপস্থিতি থাকা সত্ত্বেও আমার নাম ব্যবহার করায় তীব্র নিন্দা ও বিস্ময় প্রকাশ করছি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ রাজনীতির অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবীদ জননেতা সিদ্দিক আহমেদ সহ দুই তৃতীয়াংশ সদস্যের অনুপস্থিতিতে কোন দলীয় সিদ্ধান্ত আওয়ামীলীগের নেতাকর্মীরা মেনে নিবে না। আমরা আমাদের অভিভাবক জননেতা সিদ্দিক আহমেদের উপস্থিতিতে দলের সভা করে যে কোন সিদ্ধান্ত নিতে পারি।ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ অতি উৎসাহী হয়ে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে। আসুন দলকে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে রেখে দলের মঙ্গলের জন্য কাজ করি।জয় বাংলা- মাছুম আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে মুলতবি সভায় আ.লীগ নেতার নাম ব্যবহার করায় বিস্ময় প্রকাশ

Update Time : ১১:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১