০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে আহত যুবকের মৃত্যু

  • Update Time : ০২:৫১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ২ শ্রমিক আহত হলেও ১ জনের মৃত্যু হয়েছে। জানাগেছে, গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার জগন্নাথপুর সদর বাজারে রিচমুন কনফেকনারী নামের ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতীয় তলা ছাদের উপর মেরামতের কাজ করছিলেন জগন্নাথপুর পৌর এলাকার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা নিরেজ গোপের ছেলে নিতেশ গোপ ও বিশ^ম্ভরপুর উপজেলার হউয়া গ্রামের মিঠু রায়। এ সময় হঠাৎ করে অসাবধনাবশত বিদ্যুৎ স্পৃষ্টে তারা আহত হন তারা। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত মিঠু রায়কে ভর্তি ও অপর আহত নিতেশ গোপকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে দীর্ঘ ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৭ ফেব্রুয়ারি বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হতভাগ্য নিতেশ গোপের (৩২) মৃত্যু হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে আহত যুবকের মৃত্যু

Update Time : ০২:৫১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯