১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে আহত ২
- Update Time : ০৮:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ২ শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন জগন্নাথপুর পৌর এলাকার যাত্রাপাশা গ্রামের নিরেজ গোপের ছেলে নিতেশ গোপ ও বিশ^ম্ভরপুর উপজেলার হউয়া গ্রামের মিঠু রায়।
জানাগেছে, ২২ ফেব্রুয়ারি শুক্রবার জগন্নাথপুর সদর বাজারে রিচমুন কনফেকনারী নামের ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতীয় তলা ছাদের উপর মেরামতের কাজ করছিলেন নিতেশ গোপ ও মিঠু রায়। এ সময় হঠাৎ করে অসাবধনাবশত বিদ্যুৎ স্পৃষ্টে তারা আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আহত মিঠু রায়কে ভর্তি ও অপর আহত নিতেশ গোপকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।





























