০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিদ্যুৎ দিলেন প্রতিমন্ত্রী এমএ মান্নান

  • Update Time : ১২:২২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রামবাসীদের মধ্যে বিদ্যুৎ দিলেন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হাজী এমএ মান্নান।
১৬ সেপ্টেম্বর রোববার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামবাসীর মধ্যে সরকারিভাবে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। এ সময় বিদ্যুৎ পেয়ে গ্রামবাসীদের মধ্যে আলাদা আনন্দ দেখা দেয়। পরে স্থানীয় পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করে প্রতিমন্ত্রী।
এছাড়া স্থানীয় গোপরাপুর বাজারে স্থানীয় আ.লীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.আরশ মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবদুল মজিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছায়াদ ভূইয়া প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বিদ্যুৎ দিলেন প্রতিমন্ত্রী এমএ মান্নান

Update Time : ১২:২২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮