০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিদ্যুতের খুটির কারণে সড়কের কাজে বাধা

  • Update Time : ০১:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুতের খুটির কারণে সড়কের মেরামত কাজ ব্যাহত হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন। জানাগেছে, সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহা সড়কে মেরামত কাজ চলছে। ডাবর থেকে জগন্নাথপুর পর্যন্ত ৮৩ কোটি টাকা ব্যয়ে সড়কের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড। এর মধ্যে জগন্নাথপুর পৌর শহরের ভেতরে চলছে আরসিসি কাজ। ইতো মধ্যে পৌর শহরের বেশির ভাগ কাজ শেষ হয়ে গেছে। তবে জগন্নাথপুর থানার সামন থেকে স্লুইচ গেইট পর্যন্ত কাজ চলমান রয়েছে। ১০ সেপ্টেম্বর সোমবার সরজমিনে দেখা যায়, সড়কের এ অংশে ৭টি বিদ্যুতের খুটি রয়েছে। খুটিগুলো সড়কে থাকায় মেরামত কাজ ব্যাহত হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স লিমিটেড এর সাইড ম্যানেজার জামাল আহমদ বলেন, বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলার পরও তারা খুটিগুলো সরানোর ব্যবস্থা করেননি। যে কারণে কাজ ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, আমরা আগামী ২/১ দিনের মধ্যে সড়ক থেকে খুটিগুলো সরানোর ব্যবস্থা করছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বিদ্যুতের খুটির কারণে সড়কের কাজে বাধা

Update Time : ০১:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮