জগন্নাথপুরে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:৪৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেছেন, জগন্নাথপুরে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। মানুষের সার্বিক সহযোগিতায় অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরো গতিশীল ও কার্যকরের লক্ষ্যে বিট পুলিশিংয়ের এ কার্যক্রমে মানুষের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। এতে অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, এক সময় ছিল মানুষ দালালের মাধ্যমে থানায় গিয়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানী করেছে এখন আর সেই দিন নেই। তিনি বলেন থানায় কারো কোন দরকার হলে সরাসরি একা যাবেন, সাথে কোন মানুষ নিয়ে যাওয়ার দরকার নেই, পুলিশ আপনাদেরকে সেবা দিতে প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সোমবার (১৬ মে) সকাল ১১টার দিকে পৌর এলাকার হাসপাতাল পয়েন্টস্থ একটি কমিউনিটি সেন্টারে জঙ্গিবাদ, মাদক, যৌতুক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ, দাঙ্গা-হাঙ্গামা, যৌন নিপীড়ন, কিশোর গ্যাং এর অপরাধ নিরোধকল্পে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট (শান্তিনগর বাজার) এর বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাজিদুর রহমানের সভাপতিত্বে ও থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আব্দুল মনাফ, যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, ডাক্তার আশরাফ আলী, কাউন্সিলর কামাল হোসেন, কাউন্সিলর আলাল হোসেন, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, হিরক আহমদ, বিলাল আহমদ, টুনু মিয়া সহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ সভায় অংশ নেন।


























