জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যােগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
- Update Time : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এক অংশের উদ্যােগে আজ শনিবার (৭ নভেম্বর) বিকেলে পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে বিএনপি নেতা আরিফ উল্লাহর সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল খয়ের, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য জাকির হোসেন, উপজেলা যুবদল নেতা আশরাফুজ্জামান বাদশাহ, ছিদ্দিকুর রহমান তালুকদার, দিলশাদ মিয়া, বিপ্লব খান, মিলাদ আহমদ, কাওছার মিয়া, পৌর যুবদল নেতা আনোয়ার হোসেন আনহার, শাহ শাকিল, চন্দন মিয়া, ছাব্বির আহমদ, ধন মিয়া, কাওছার আহমদ, সুয়েব মিয়া, সাজু মিয়া, উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম খান, জুয়েব হুসাইন, ফাহিম আহমদ, জাকারিয়া হুসাইন, আল আমিন, বিলাল আহমদ, পৌর ছাত্রদল নেতা মির্জা তামিম, আলাউর রহমান, জাকির হোসাইন, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা মারজান আহমদ চৌধুরী, ফেরদৌস আহমেদ অভি, হবিব আহমদ, নাহিদ আহমদ, মুরাদ আহমদ, সায়মন আহমদ প্রমুখ।





























