জগন্নাথপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- Update Time : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত বিদেশ পাঠানোর দাবীতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতি ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক জনন্দিত সফল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা ফারুক আহমদ, উপজেলা যুবলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, স্বেচ্ছাসেবক দল উপজেলার আহবায়ক হাজি হারুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামছুল ইসলাম জাবির প্রমূখ। এসময় বিএনপি নেতা এম এ নুর, ডাক্তার রাজা মিয়া, বিএনপি নেতা, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মুজিব, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, হাজি সোহেল আহমদ খান টুনুু সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিএনপি নেতা প্রবাসী মুজিবুর রহমান মুজিবের পক্ষ থেকে মাহিমা রেষ্টুরেন্টে নেতাকর্মীদের জন্য বিরাণী, ফালুদা, নাস্তার আয়োজন করা হয়।





























