জগন্নাথপুরে বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা
- Update Time : ০৮:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির মাঠের ত্যাগী, পরিক্ষিত ও বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে নবগঠিত জগন্নাথপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে প্রত্যাখান করে তৃণমূল বিএনপি ও সহযোগি সংঠনের উদ্যোগে ঝাড়ু মিছিল ১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঝাড়ু মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিএ মার্কেটের সামনে এসে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক মির্জা অাবুল কাশেম স্বপনের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক এম এ অাজিজ, সাবেক প্রচার সম্পাদক জামিল হোসেন গেদন,

সাবেক অাইন বিষয়ক সম্পাদক শিক্ষাবিদ মিজানুর রহমান মিজান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ শেখ কবির অাহমদ, সৈয়দ জিতু মিয়া মেম্বার, সাবেক যুব বিষয়ক সম্পাদক সাহেদ অাহমদ, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, সাংবাদিক মাসুম অাহমদ, বিএনপি নেতা মোজ্জামিল অালী, খলিল উদ্দিন, মতিউর রহমান, অাব্দুল হান্নান, অাংগুর মিয়া, অালমগীর জিম্মাদার, যুবদল নেতা রফিক অাহমদ, গিয়াস উদ্দিন, অাব্দুস শহিদ, ছাত্র নেতা জাহেদ অাহমদ, জয়নুল হক, শাহেদ অাহমদ, শেখ মহসিন অাহমদ, অলিউর রহমান মিহাদ প্রমুখ।
প্রতিবাদ সভায় নেতাকর্মীদেরকে শান্ত থাকার অনুরুধ জানিয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লেঃ কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার।



















