০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিএনপির নতুন কমিটির আনন্দ মিছিলে হামলা, আহত- ১০

  • Update Time : ০৩:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটিকে কেন্দ্র করে আনন্দ মিছিলে হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা বিএনপি কর্তৃক জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছে। কমিটি ঘোষণার পর সোমবার রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিএনপির নেতাকর্মীদের এক বিশাল আনন্দ মিছিল বের হয়। জগন্নাথপুরে বিএনপির আনন্দ মিছিলে পদ-পদবী বঞ্চিতদের ধাওয়া পাল্টা ধাওয়া- হামলায় জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, উপজেলার পাটলী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুরুল মিয়া সহ প্রায় ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল বক্সকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নেতাকর্মীরা জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বিএনপির নতুন কমিটির আনন্দ মিছিলে হামলা, আহত- ১০

Update Time : ০৩:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫