জগন্নাথপুরে বিএনপির ইফতার মাহফিল ও অালোচনা সভা
- Update Time : ০৯:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
২১রমজান শনিবার সন্ধ্যায় স্থানীয় কলকলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক সাদেকুর রহমান নান্নুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক কবির আহমদ, বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান, সহ-সম্পাদক সুহেল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, বিএনপি নেতা ও সমাজসেবক সুহেল আহমদ খান টুনু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দলের দাবারু শাহ মাহফুজুল করিম, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক সাজ্জাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তুতি, সহ-সম্পাদক আবদুস শহিদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লেবু, যুবদল নেতা সুহেল আহমদ, সুহিদুর রহমান, সেলিম আহমদ, শামসুজ্জামান, রোকন আহমদ, ছাত্রদল নেতা জুনেদ আহমদ, মিফতাউল হাসান জনি প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি






















