০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বাংলাদেশের খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি
- Update Time : ০১:৪০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি নেয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া উদ্যোগে জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকরা প্রস্তুতি নিয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বেলা ২ টার দিকে স্থানীয় পৌর পয়েন্টে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এতে অংশ গ্রহন করার জন্য সর্বস্তরের জনতার প্রতি আহবান জানানো হয়েছে।
























