০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বসত ঘরে অগ্নিকান্ড
- Update Time : ০৩:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৪টি বসত ঘর। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের ফুল মিয়ার বাড়িতে মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।





























