০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে পালন হলো ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

  • Update Time : ১১:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারি ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন ব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা, শীতবস্ত্র বিতরণ, আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

৪ জানুয়ারি শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমূখ। এর আগে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সায়মন আহমদ, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। পরে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে পালন হলো ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

Update Time : ১১:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারি ২০২০