১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বন্যার পানি বেড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পরেছে, হাটবাজারে পানি, মানুষের ভোগান্তির শেষ নেই
- Update Time : ০৭:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন সড়কের উপরে ও হাটবাজারে বন্যার পানি উঠেছে। বন্যার পানি বাড়ায় সড়ক দিয়ে গাড়ি চলাচল করা সম্ভব হচ্ছেনা। এতে উপজেলা সদরের সাথে পানিবন্দী মানুষের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পরেছে। উপজেলার কলকলিয়া, চিলাউড়া- হলদিপুর, রানীগঞ্জ, পাইলগাঁও, আশারকান্দি, সৈয়দপুর, মিরপুর, পাটলী, পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পরেছেন। মানুষের ঘরবাড়িতে বন্যার পানি উঠেছে। বন্যার পানি বেড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে মানুষের ভোগান্তির শেষ নেই।





























