০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ
- Update Time : ০১:৩৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুন) বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) সাংবাদিক ইয়াকুব মিয়া, মানবাধিকার কর্মী শফিকুল ইসলাম, সমাজকর্মী আব্দুল অদুদ, রকিব আহমদ, মোস্তক আহমদ মাহির, সালমান আহমদ, ফাহিম আহমদ, সৈয়দ রাজিব আহমদ, সাদিক আহমদ, দিলোয়ার হোসেন প্রমূখ।


























