জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলমের নগদ অর্থ দেড় লক্ষ টাকা বিতরণ
- Update Time : ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় পানিবন্দি ক্ষতিগ্রস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, পিজি ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম নগদ অর্থ দেড় লক্ষ টাকা বিতরণ করেছেন।
উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নে ২৩ জুলাই বৃহস্পতিবার ইউনিয়নের পাড়ারগাঁও, বালিকান্দি, জগদিশপুর, শ্রীধরপাশা, জমাত উল্লাহ সরকারি বিদ্যালয়, জগদিশপুর সাফাত উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যাল, তেলিকোনা ১ নং ওয়ার্ড মাদ্রাসা, জগদিশপুর নোয়াপাড়া নতুন মসজিদ সহ বিভিন্ন গ্রামে দিনব্যাপী বন্যায় পানিবন্দি ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম নগদ অর্থ দেড় লক্ষ টাকা বিতরণ করেন। এসময় নগদ অর্থ দেড় লক্ষ টাকা বিতরণে উপস্থিত ছিলেন, মোঃ খোরশেদ আলী, মাওলানা মতিউর রহমান, শামছুল ইসলাম, খছরু মিয়া, মোঃ আনা মিয়া, এমদাদ আহমদ, নুর আহমদ, আখতার মিয়া, ফাহিম আহমদ, রুম্মান আহমদ, মোঃ দুলাল উদ্দিন
প্রমূখ।
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, পিজি ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও আন্তর্জাতিক ব্যবসায়ী এবং আইনজীবি সৈয়দ তালহা আলম বলেন, একদিকে করোনা ভাইরাস অন্যদিকে বন্যা। বন্যার কারনে আজ মানুষ পানিবন্দি। কোরবানীর এই ঈদে পানিবন্দি অসহায়-দরিদ্রদের পাশে দাঁড়াতে আহবান জানিয়ে তিনি আরো বলেন, করোনা ভাইরাসের চেয়ে বর্তমানে এই বন্যায় মানুষ বড় অসহায় হয়ে পড়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় দেশ- বিদেশের বিত্তশালীদেরকে এগিয়ে আসার আহবান জানান তিনি।





























