০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসা ছাত্র নিহত

  • Update Time : ১২:২৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাব্বির আহমদ নামের ১২ বছরের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কামারগাঁও-নগরকান্দি গ্রামের আবদুল কাইয়ূমের ছেলে। এতে গুলিবিদ্ধ হয়ে মোজাম্মিল হক ও আকবর নামের আরো ২ জন আহত হন এবং কয়েক রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটে।। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও-আলমপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা রাতে স্থানীয় একটি গাড়ির স্ট্যান্ড নিয়ে নোয়াগাঁও গ্রামের মজনু মিয়া ও আলমপুর গ্রামের মমরাজ এবং ইজাজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ ও বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় মমরাজ পক্ষের মাদ্রাসা ছাত্র সাব্বির নিহত হন। খবর পেয়ে জগন্নাথপুর থানার বিপুল সংখ্যক পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসা ছাত্র নিহত

Update Time : ১২:২৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯