জগন্নাথপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’র ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
- Update Time : ০৪:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোঃ আজমল হোসাইনকে সভাপতি, গোলাম আরাফাত চৌধুরী সাধারন সম্পাদক ও মোঃ আমির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার কমিটি অনুমোদিত হয়েছে। বুধবার বিকেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার কার্যকরী কমিটির সাধারন সভায় উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটি অনুমোদন দেন জোটের জেলা কমিটির সভাপতি বাউল শাহজাহান সিরাজ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আহমদ। কমিটির অন্যান্যরা হচ্ছেন মোঃ ফয়ছল গনী ও মোক্তার আলী সহ-সভাপতি, মোঃ মখলিছ মিয়া সহ সাধারন সম্পাদক, মোঃ মাহবুব সহ-সাংগঠনিক সম্পাদক, আবেদন কর দপ্তর সম্পাদক, মোঃ জাহিদুর রহমান মধূ প্রচার সম্পাদক, লিপসন দাস সহ প্রচার সম্পাদক, মোঃ আবুল কাশেম অর্থ সম্পাদক, শিল্পী সিমলা রানী সূত্রধর পরিকল্পনা বিষয়ক সম্পাদক, মোঃ শাহ আলম সাংস্কৃতিক সম্পাদক, মন্টু চন্দ সহ সাংস্কৃতিক সম্পাদক,মোঃ রাজা মিয়া আইন বিষয়ক সম্পাদক, কাজল দেবনাথ পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, মোঃ মাহবুবুর রহমান হাসান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোঃ মোশারফ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, মোঃ আম্বর আলী সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আজম আলী ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, মোঃ রবিউল ইসলাম সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সামছুর নূর খান আপ্যায়ন সম্পাদক, মিলন খান সহ আপ্যায়ন সম্পাদক মোছাঃ সুফিয়া খানম সাথী নারী ও শিশু বিষয়ক সম্পাদক, মোছাঃ তাহমিনা বেগম তানিশা সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক, চাদনী বেগম মায়া স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদিকা, মাওলানা মোঃ আব্দুছ সালাম ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ আব্দুল আলী কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, কাঞ্চন দাস জনশক্তি ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক, মোঃ আর্শ্বাদ আলী বক্স মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মোঃ সাইফুর রহমান মাখন শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, মোঃ আমিন ভ্রমন ও পর্যটন বিষয়ক সম্পাদক,মোঃ মোজাহিদ আলম সংগীত বিষয়ক সম্পাদক, মোঃ সুযোগ মিয়া সহ সংগীত বিষয়ক সম্পাদক, সুসেন দেবনাথ পাগল শামীম মিয়া, মোঃ নাসির উদ্দিন, মোছাঃ মুন্নী বেগম, মোছাঃ সোমা বেগম চম্পা, মোঃ সালমান আহমদ, মোঃ জুয়েল মিয়া, মোঃ সোহাগ মিয়া, মোঃ আব্দুল হামিদ, লুদু মিয়া, মোঃ সেনু মিয়া, মোঃ ছামির মিয়া, মোঃ হোসাইন ইসলাম শাওন, মোঃ মজমিল আলী, মোঃ ছুরত আলী ও মোঃ মিনহাজুল ইসলাম সাগর সদস্য। ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সহ সভাপতি মাস্টার নুর আহমদ তারা মিয়া, প্রবীণ বাউল শিল্পী তছকীর আলী, সাংবাদিক বাউল আল-হেলাল, বাউল হানিফ মিয়া ও ডাঃ বায়েজীদ হোসাইনসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























