জগন্নাথপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ সোমবার (১০ জানুয়ারি) উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আ.লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, যুগ্ম-সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র, আ.লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আ.লীগ নেতা বিজন কুমার দেব, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ.লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, উপজেলা আ.লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, জগন্নাথপুর পৌর আ.লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমেদ প্রমূখ।





























