০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বখাটের হামলায় গুরুতর আহত বৃদ্ধের বাম হাতে অপারেশন করালেন সৈয়দ তালহা আলম

  • Update Time : ০৯:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গভীর রাতে বখাটের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসায় এগিয়ে এলেন সৈয়দ তালহা আলম। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে গত ৫ অক্টোবর সোমবার গভীর রাতে বখাটে শামীম আহমদ বৃদ্ধ আনোয়ার আলীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত দরিদ্র বৃদ্ধ আনোয়ার আলীকে গত শনিবার উন্নত চিকিৎসার জন্য সিলেট ইবনেসিনা হাসপাতালে নিয়ে ভর্তি করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ তালহা আলম।

জানাগেছে, সিলেট ইবনে সিনা হাসপাতালে বৃদ্ধ আনোয়ার আলীর বাম হাতে সার্জারি (অপারেশন) করান উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম।

সৈয়দ তালহা আলম জানান, আহত বৃদ্ধ আনোয়ার আলীর চিকিৎসা সহ আইনি সহযোগিতা অব্যাহত রয়েছে। আমার কাজ হচ্ছে অসহায়- দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটানি। আর্থ মানবতার কল্যাণে উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে আমি সবার সহযোগিতা চাই।

এঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে শামীম আহমদ সহ ৬জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সুনামগঞ্জ জেল হাজতে রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বখাটের হামলায় গুরুতর আহত বৃদ্ধের বাম হাতে অপারেশন করালেন সৈয়দ তালহা আলম

Update Time : ০৯:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০